> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# সুপ্রীম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন, ২০২৬

> সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ ও সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ রহিতকরণকল্পে প্রণীত আইন

**Status:** Repealed

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৪৭ নং আইন

যেহেতু সুপ্রীম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই-বাছাই করা প্রয়োজন; এবং

যেহেতু [সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1585 "Act 1585") (২০২৫ সনের ৭২ নং অধ্যাদেশ) ও [সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬](/laws/act-1610 "Act 1610") (২০২৬ সনের ১৭ নং অধ্যাদেশ) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইলো:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) আইন, ২০২৬](/laws/act-1677 "Act 1677") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### রহিতকরণ ও হেফাজত

২। (১) [সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1585 "Act 1585") (২০২৫ সনের ৭২ নং অধ্যাদেশ) ও [সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬](/laws/act-1610 "Act 1610") (২০২৬ সনের ১৭ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশসমূহ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্ত অধ্যাদেশসমূহ রহিত হইবার সঙ্গে সঙ্গে—

(ক) উহার অধীন প্রতিষ্ঠিত সুপ্রীম কোর্ট সচিবালয় বিলুপ্ত হইবে;

(খ) সুপ্রীম কোর্ট সচিবালয়ে ন্যস্ত বাজেট, গৃহীত প্রকল্প ও কর্মসূচি সরকারের আইন ও বিচার বিভাগের নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইবে; এবং

(গ) সুপ্রীম কোর্ট সচিবালয়ের জন্য সৃজিত পদসমূহ বিলুপ্ত হইবে।

(৩) উক্ত অধ্যাদেশসমূহ রহিতকরণ সত্ত্বেও, সুপ্রীম কোর্ট, রেজিস্ট্রি, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অধস্তন আদালত ও অন্যান্য দপ্তরের জন্য সৃজিত পদসমূহ, সাংগঠনিক কাঠামো, যানবাহন ও অফিস সরঞ্জামাদি বিদ্যমান থাকিবে এবং প্রযোজ্য ক্ষেত্রে আইন ও বিচার বিভাগে ন্যস্ত হইবে এবং যে সকল ব্যয়ভার সুপ্রীম কোর্ট সচিবালয়ের উপর ন্যস্ত ছিল, তাহা আইন ও বিচার বিভাগ কর্তৃক বহন করা হইবে।

(৪) সুপ্রীম কোর্ট সচিবালয়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণের চাকরি উক্ত অধ্যাদেশসমূহ প্রণীত হইবার পূর্বে যে আইন দ্বারা পরিচালিত হইত, উক্ত অধ্যাদেশসমূহ রহিতকরণের পর তাহাদের চাকরি সেই আইনের অধীনে ন্যস্ত ও পরিচালিত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1676.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
