> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# Negotiable Instruments (Amendment) Act, 2026

> Negotiable Instruments Act, 1881 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৬৫ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে, [Negotiable Instruments Act, 1881](/laws/act-46 "Act 46") (Act No. XXVI of 1881) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [Negotiable Instruments (Amendment) Act, 2026](/laws/act-1694 "Act 1694") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### Act No. XXVI of 1881 এর section 141 এর সংশোধন

২। [Negotiable Instruments Act, 1881](/laws/act-46 "Act 46") (Act No. XXVI of 1881) এর section 141 এর clause (c) এর পরিবর্তে নিম্নরূপ clause (c) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(c) no court inferior to that of a court of Metropoliton Joint Sessions Judge or of a court of Joint Sessions Judge, as the case may be, shall try any offence punishable under section 138 where the face value of the cheque exceeds Tk. 5 (five) lac; and every other offence punishable under section 138 shall be triable by a court of Metropolitan Magistrate or Magistrate of the first class.”।

### রহিতকরণ ও হেফাজত

৩। (১) [Negotiable Instruments (Amendment) Ordinance, 2026](/laws/act-1627 "Act 1627") (২০২৬ সনের ৩৪ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীনকৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীনকৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1694.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
