> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬

> বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ৪ মে, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৯৩ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে [বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩](/laws/act-775 "Act 775") (১৯৯৩ সনের ১৫ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1722 "Act 1722") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ১৯৯৩ সনের ১৫ নং আইনের ধারা ৫ এর সংশোধন

২। [বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩](/laws/act-775 "Act 775") (১৯৯৩ সনের ১৫ নং আইন) এর ধারা ৫ এর উপ-ধারা (৬) এর প্রান্তস্থিত"," কমা চিহ্নের পরিবর্তে "।" দাঁড়ি চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং শর্তাংশ বিলুপ্ত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1722.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
