> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬

**Status:** Active

**Date of Publication:** ৪ মে, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৯৪ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ১২ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1723 "Act 1723") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০১০ সনের ১২ নং আইনের ধারা ৭ এর সংশোধন

২। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ১২ নং আইন) এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর-

(ক) দফা (ঙ) এর প্রান্তস্থিত ";" সেমিকোলন চিহ্নের পর "বা" শব্দ সন্নিবেশিত হইবে;

(খ) দফা (চ) এ উল্লিখিত "; বা” সেমিকোলন চিহ্ন ও শব্দের পরিবর্তে "।” দাঁড়ি চিহ্ন প্রতিস্থাপিত হইবে; এবং

(গ) দফা (ছ) বিলুপ্ত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1723.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
