> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# The Lepers (Repeal) Act, 2011

> The Lepers Act, 1898 (Act No.III of 1898) রহিতকরণকল্পে প্রণীত আইন

**Status:** Repealed

**Date of Publication:** ০১ ডিসেম্বর, ২০১১

**Act No:** ২০১১ সনের ১৮ নং আইন

যেহেতু, The [Lepers Act, 1898](https://laws.sayed.app/laws/act-74.md "Act 74") (Act No.III of 1898) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়।

সেহেতু, এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন The [Lepers (Repeal) Act, 2011](https://laws.sayed.app/laws/act-1734.md "Act 1734") নামে অভিহিত হইবে।

(২) এই আইন অবিলম্বে কার্যকর হইবে।

### Act III of 1898 এর রহিতকরণ ও হেফাজত

২। (১) The [Lepers Act, 1898](https://laws.sayed.app/laws/act-74.md "Act 74") (Act No.III of 1898), অতঃপর রহিত Act বলিয়া উল্লিখিত এতদ্‌দ্বারা রহিত করা হইল।

(২) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, পূর্বে The [Lepers Act, 1898](https://laws.sayed.app/laws/act-74.md "Act 74") এর অধীন বা তদ্‌দ্বীন প্রণীত কোন বিধির অধীন কোন আইনগত কার্যধারা এবং বিচারাধীন কোন মামলা থাকিলে তাহা অকার্যকর ও বাতিল বলিয়া গণ্য হইবে।

(৩) রহিত Act এর উদ্দেশ্য পূরণকল্পে প্রতিষ্ঠিত Leper Asylum গুলি কুষ্ঠ হাসপাতাল হইবে এবং যে কোন কুষ্ঠ রোগী ঐ হাসপাতালে ভর্তি হইয়া সুচিকিৎসা লাভের অধিকারী হইবেন।

***

### Footnotes

> [!NOTE]
>
> Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1734.html) to see the original act on the Bangladesh Legal Database.


This documentation is built and hosted on [Mintlify](https://mintlify.com), a developer documentation platform.