> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ আইন, ১৯৮৮

> বন্যাজনিত কারণে অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য ও বন্যাত্তোর পুনর্বাসন কর্মসূচী বাস্ত্মবায়নের প্রয়োজনে অতিরিক্ত রাজস্ব সংগ্রহকল্পে প্রণীত আইন৷

**Status:** Repealed

**Date of Publication:** ১২ মে, ১৯৮৮

**Act No:** ১৯৮৮ সনের ১ নং আইন

যেহেতু বন্যাজনিত কারণে অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য ও বন্যাত্তোর পুনর্বাসন কর্মসূচী বাস্ত্মবায়নের প্রয়োজনে অতিরিক্ত রাজস্ব সংগ্রহকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

### সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

১৷ (১) এই আইন ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 1 \[\* \* \*] আইন, ১৯৮৮ নামে অভিহিত হইবে৷ (২) ইহা ৩রা আশ্বিন, ১৩৯৪ বাং মোতাবেক ২০শে সেপ্টেম্বর, ১৯৮৭ ইং তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

### ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 2 \[\* \* \*] আরোপ

২। আপাততঃ বলবৎ ‍‍অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন,- (ক) প্রথম তফসিলে উল্লিখিত বিষয়সমূহের উপর উহাদের প্রত্যেকটির বিপরীতে উল্লিখিত হারে ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 3 \[\* \* *] 4 \[* \* \*]

### ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 5 \[\* \* \*] আদায়

৩৷ সরকার কর্তৃক, সরকারী গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা, প্রণীত বিধি অনুসারে এই আইনের অধীন ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 6 \[\* \* \*] আদায় করা যাইবে৷

### রহিতকরণ ও হেফাজত

৪৷ (১) ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ ও লেভী অধ্যাদেশ ১৯৮৭ (অধ্যাদেশ নং ১৪, ১৯৮৭) এতদ্বারা রহিত করা হইল৷ (২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশ এর অধীন কৃত কোন কাজকর্ম বা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত বলিয়া গণ্য হইবে৷

### Footnotes

**1.** “ও লেভী” শব্দগুলো অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত

**2.** “ও লেভী” শব্দগুলো অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত

**3.** “; এবং” সেমিকোলন ও শব্দটি অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত

**4.** দফা (খ) অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত

**5.** “ও লেভী” শব্দগুলো অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত

**6.** “ও লেভী” শব্দগুলো অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত

<Note>
Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-712.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>