> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ আইন, ১৯৮৮

> ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷

**Status:** Active

**Date of Publication:** ১৪ জুলাই ১৯৮৮

**Act No:** ১৯৮৮ সনের ৩৮ নং আইন

যেহেতু ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রযোজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

### সংক্ষিপ্ত শিরোনামা

১৷ এই আইন [নির্দিষ্টকরণ আইন, ১৯৮৮](/laws/act-717 "Act 717") নামে অভিহিত হইবে৷

### ১৯৮৮-৮৯ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ১৩৭১৫,৯১,৯৫,০০০ টাকা উত্তোলন

২৷ [নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৮](/laws/act-715 "Act 715") (১৯৮৮ সালের ৩২ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত দুই হাজার সাত শত তেতালি­শ কোটি আটার লক্ষ চলি­শ হাজার টাকার অতিরিক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় হইতে পারে তা বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে তের হাজার সাত শত পনর কোটি একানব্বই লক্ষ পঁচানব্বই হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷

### নির্দিষ্টকরণ

৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-717.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
