> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৯

> ১৯৮৯-৯০ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইন৷

**Status:** Active

**Date of Publication:** ৩০ জুন, ১৯৮৯

**Act No:** ১৯৮৯ সনের ৩৫ নং আইন

যেহেতু ১৯৮৯-৯০ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

### সংক্ষিপ্ত শিরোনামা

১৷ এই আইন [নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৯](/laws/act-731 "Act 731") নামে অভিহিত হইবে৷

### ১৯৮৯-৯০ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩২৮২,৯৫,৯৬,০০০ টাকা অগ্রিম উত্তোলন

২৷ তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যসমূহ পূরণকল্পে ১৯৮৯-৯০ অর্থ বত্সরের কিছু অংশের ব্যয় বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে তিন হাজার দুই শত বিরাশি কোটি পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে৷

### নির্দিষ্টকরণ

৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনের জন্য অনুমোদিত অর্থসমূহ উক্ত অর্থ বত্সরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-731.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
