> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯০

> ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন ৷

**Status:** Active

**Date of Publication:** ২৭ জুন, ১৯৯০

**Act No:** ১৯৯০ সনের ৪২ নং আইন

যেহেতু ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান সমীচীন ও প্রয়োজন; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনামা

১৷ এই আইন [নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯০](/laws/act-741 "Act 741") নামে অভিহিত হইবে৷

### ১৯৮৯-৯০ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৯৭৬,৯৬,৬৩,০০০ টাকা প্রদান

২৷ তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে এক হাজার নয়শত ছিয়াত্তর কোটি ছিয়ানব্বই লক্ষ তেষট্টি হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷

### নির্দিষ্টকরণ

৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে পরিশোধ ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-741.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
