> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯১

> ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷

**Status:** Active

**Date of Publication:** ২৮ আগষ্ট, ১৯৯১

**Act No:** ১৯৯১ সনের ২৬ নং আইন

যেহেতু ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

### সংক্ষিপ্ত শিরোনামা

১৷ এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯১ নামে অভিহিত হইবে৷

### ১৯৯১-৯২ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ২০৪৫৯,৩৯,৭০,০০০ টাকা উত্তোলন

২৷ [নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯১](/laws/act-757 "Act 757") (১৯৯১ সনের ২০ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত চার হাজার একানব্বই কোটি সাতাশি লক্ষ চুরানব্বই হাজার টাকার অতিরিক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে বিশ হাজার চারশত ঊনষাট কোটি ঊনচল্লিশ লক্ষ সত্তর হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷

### নির্দিষ্টকরণ

৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-757.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
