> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# The Bangladesh Jute Corporation (Repeal) Act, 1993

> Bangladesh Jute Corporation Ordinance, 1985 রহিতকরণকল্পে প্রণীত আইন৷

**Status:** Repealed

**Date of Publication:** ৩০ সেপ্টেম্বর, ১৯৯৩

**Act No:** ১৯৯৩ সনের ২৪ নং আইন

যেহেতু বাংলাদেশ জুট কর্পোরেশন বিলুপ্ত করার উদ্দেশ্যে Bangladesh Jute Corporation Ordinance, 1985 (XXX of 1985) রহিত করা এবং তত্সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

### সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

১৷ (১) এই আইন The [Bangladesh Jute Corporation (Repeal) Act, 1993](/laws/act-780 "Act 780") নামে অভিহিত হইবে৷ (২) ইহা ১৪ই ভাদ্র, ১৪০০ বাংলা মোতাবেক ২৯শে আগষ্ট, ১৯৯৩ ইংরেজী তারিখে বলবত্ হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

### ২৷Ordinance No. XXX of 1985 এর রহিতকরণ ইত্যাদি

২৷ (১) Bangladesh Jute Corporation Ordinance, 1985 (XXX of 1985), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল৷ (২) উক্ত Ordinance রহিত হইবার সংগে সংগে- (ক) উক্ত Ordinance দ্বারা গঠিত Bangladesh Jute Corporation, অতঃপর বিলুপ্ত কর্পোরেশন বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলু্‌প্ত কর্পোরেশনের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার সরকারে ন্যস্ত হইবে; (গ) বিলুপ্ত হইবার পূর্বে বিলুপ্ত কর্পোরেশনের স্বার্থে যে সকল ঋণ ও অন্যান্য দায়-দায়িত্ব ছিল তাহা দফা (ঙ) এর বিধান সাপেক্ষে, সরকারের ঋণ ও দায়-দায়িত্ব বলিয়া গণ্য হইবে; (ঘ) বিলুপ্ত হইবার পূর্বে বিলুপ্ত কর্পোরেশন কর্তৃক বা উহার বিরুদ্ধে যে সকল মামলা-মোকদ্দমা বা অন্যান্য আইনানুগ কার্যধারা চালু ছিল সেই সকল মামলা-মোকদ্দমা বা কার্যধারা সরকার কর্তৃক অথবা ক্ষেত্রমত সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা-মোকদ্দমা বা কার্যধারা বলিয়া গণ্য হইবে; (ঙ) অন্য কোন আইনে, কোন চুক্তিতে, দলিলে বা চাকুরীর শর্তে যাহা কিছুই থাকুক না কেন, বিলুপ্ত হইবার পূর্বে কর্পোরেশনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ, দফা (চ) তে উল্লিখিত কর্মকর্তা ও কর্মচারীগণ ব্যতীত, এর চাকুরীর অবসান ঘটিবে এবং সেই কারণে তাহাদিগকে সরকার তত্কর্তৃক নির্ধারিত আর্থিক সুবিধাদি প্রদান করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, সরকার কোন নির্দিষ্ট কার্য সম্পাদনের প্রয়োজনে তত্কর্তৃক নির্ধারিত শর্তাধীনে এবং মেয়াদের জন্য তত্কর্তৃক নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীকে নিয়োজিত রাখিতে পারিবে; (চ) বিলুপ্ত কর্পোরেশনে প্রেষণে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণ, যদি কেহ থাকেন, যে সংস্থা বা কর্তৃপক্ষের নিকট হইতে প্রেষণে নিযুক্ত হইয়াছিলেন সেই সংস্থা বা কর্তৃপক্ষের নিকট প্রত্যাবর্তনের উদ্দেশ্যে দায়িত্ব বিমুক্ত হইয়াছেন বলিয়া গণ্য হইবে৷ (৩) উপ-ধারা (২) এর বিধানাবলী বাস্তবায়নে কোন অসুবিধা দেখা দিলে উক্ত অসুবিধা দূরীকরণার্থে সরকার প্রয়োজনীয় আদেশ দিতে পারিবে৷

### অধ্যাদেশ নং ৭, ১৯৯৩ রহিতকরণ ইত্যাদি

৩৷ (১) Bangladesh Jute Corporation (Repeal) Ordinance, 1993 (অধ্যাদেশ নং ৭, ১৯৯৩) এতদ্‌দ্বারা রহিত করা হইল৷ (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীনে কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-780.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
