> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬

> ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইন৷

**Status:** Repealed

**Date of Publication:** ৫ আগষ্ট, ১৯৯৬

**Act No:** ১৯৯৬ সনের ৩ নং আইন

যেহেতু ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

### সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

১৷ (১) এই আইন [সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬](/laws/act-803 "Act 803") নামে অভিহিত হইবে৷ (২) ইহা ৮ই আষাঢ়, ১৪০৩ মোতাবেক ২২শে জুন, ১৯৯৬ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

### ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮৪৩৫,৩৮,১৮,০০০ টাকা অগ্রিম উত্তোলন

২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যেসমূহ পূরণকল্পে ১৯৯৬-৯৭ অর্থ বত্সরের কিছু অংশের ব্যয় নির্বাহের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ সর্বসাকুল্যে আট হাজার চার শত পঁয়ত্রিশ কোটি আটত্রিশ লক্ষ আঠার হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে৷

### নির্দিষ্টকরণ

৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনের জন্য অনুমোদিত অর্থসমূহ উক্ত অর্থ বত্সরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷

### রহিতকরণ ও হেফাজত

৪৷ (১) সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) অধ্যাদেশ, ১৯৯৬ (অধ্যাদেশ নং ২৫, ১৯৯৬) এতদ্‌দ্বারা রহিত করা হইল৷ (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশের অধীন কৃত কোন কাজকর্ম বা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-803.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
