> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# The Indemnity (Repeal) Act, 1996

> The Indemnity Ordinance, ১৯৭৫ এর রহিতকরণকল্পে প্রণীত আইন৷

**Status:** Repealed

**Date of Publication:** ১৪ নভেম্বর, ১৯৯৬

**Act No:** ১৯৯৬ সনের ২১ নং আইন

যেহেতু The Indemnity Ordinance, ১৯৭৫ (Ordinance L of ১৯৭৫) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

### সংক্ষিপ্ত শিরোনাম

১৷ এই আইন The [Indemnity (Repeal) Act, 1996](/laws/act-811 "Act 811") নামে অভিহিত হইবে৷

### L of 1975 এর রহিতকরণ

২৷ The Indemnity Ordinance, 1975 (L of 1975, যাহা XLX of 1975 নম্বরে মুদ্রিত), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল৷ (২) এই আইন বলবত্ হইবার পূর্বে যে কোন সময় উক্ত Ordinance এর অধীন কৃত কোন কার্য, গৃহীত কোন ব্যবস্থা, প্রদত্ত কোন সার্টিফিকেট বা আদেশ-নির্দেশ অথবা অর্জিত কোন অধিকার বা সুযোগ-সুবিধা, অথবা সরকার বা কোন কর্তৃপক্ষের জন্য সৃষ্ট কোন দায়-দায়িত্ব, যদি থাকে, এর ক্ষেত্রে [General Clauses Act, 1897](/laws/act-73 "Act 73") (X of 1897) এর Section 6 এর বিধানাবলী প্রযোজ্য হইবে না এবং উক্তরূপ কৃত কার্য, গৃহীত ব্যবস্থা, প্রদত্ত সার্টিফিকেট বা আদেশ-নির্দেশ বা অর্জিত অধিকার বা সুযোগ-সুবিধা বা সৃষ্ট দায়-দায়িত্ব উপ-ধারা (১) দ্বারা উক্ত Ordinance রহিতকরণের সংগে সংগে এইরূপে অকার্যকর, বাতিল ও বিলুপ্ত হইয়া যাইবে যেন উক্ত Ordinance জারী করা হয় নাই এবং উক্ত Ordinance এর কোন অস্তিত্ব ছিল না ও নাই৷

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-811.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
