> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) আইন, ২০০২

> জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন, ২০০১ রহিতকরণকল্পে প্রণীত আইন৷

**Status:** Repealed

**Date of Publication:** ২৩ মার্চ, ২০০২

**Act No:** ২০০২ সনের ৪ নং আইন

যেহেতু জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন, ২০০১ (২০০১ সনের ২নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনামা

১৷ এই আইন [জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) আইন, ২০০২](/laws/act-884 "Act 884") নামে অভিহিত হইবে৷

### ২০০১ সনের ২নং আইন রহিতকরণ

২৷ জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন, ২০০১ (২০০১ সনের ২নং আইন) এতদ্‌দ্বারা রহিত করা হইল৷

### রহিতকরণ

৩৷ এই আইন রহিত করিবার পূর্বে ইহার অধীনে কৃত কোন কার্য ও গৃহীত কোন ব্যবস্থা যদি থাকে বা কোন আদালতে কোন মামলা বিচারাধীন থাকে, উক্তরূপ কার্য বা গৃহীত ব্যবস্থা বা মামলা উক্ত আইন রহিত করিবার সংগে সংগে অকার্যকর, রহিত ও বাতিল বলিয়া গণ্য হইবে৷

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-884.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
