> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# জননিরাপত্তা (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০০২

> জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ রহিতকরণকল্পে প্রণীত আইন৷

**Status:** Repealed

**Date of Publication:** ৩ এপ্রিল, ২০০২

**Act No:** ২০০২ সনের ৬ নং আইন

যেহেতু জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ (২০০০ সনের ৭নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনামা

১৷ এই আইন [জননিরাপত্তা (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০০২](/laws/act-885 "Act 885") নামে অভিহিত হইবে৷

### ২০০০ সনের ৭ নং আইনের রহিতকরণ

২৷ জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ (২০০০ সনের ৭নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল৷

### হেফাজত

৩৷ উক্ত আইন রহিতকরণ সত্ত্বেও-

(ক) সরকার কর্তৃক মামলা প্রত্যাহৃত না হইলে সংশ্লিষ্ট কোন ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত, অধিকতর তদন্ত, মামলার বিচার, আপীল এবং অন্যান্য কার্যধারা অব্যাহত থাকিবে;

(খ) উক্ত আইনের অধীন স্থাপিত সকল ট্রাইব্যুনাল, সরকার কর্তৃক সরকারী গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ্ত না করা পর্যন্ত, বহাল থাকিবে৷

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-885.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
