> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ আইন, ২০০৪

> ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷

**Status:** Active

**Date of Publication:** ৩০ জুন, ২০০৪

**Act No:** ২০০৪ সনের ১৭ নং আইন

যেহেতু ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

১৷ (১) এই আইন [নির্দিষ্টকরণ আইন, ২০০৪](/laws/act-919 "Act 919") নামে অভিহিত হইবে৷

(২) ইহা ১লা জুলাই, ২০০৪ইং তারিখে কার্যকর হইবে৷

### ২০০৪-০৫ অর্থ- বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৭২৭৫২,৩৫,৯৯,০০০/- টাকা প্রদান

২৷ ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত বাহাত্তর হাজার সাতশত বায়ান্ন কোটি পঁয়ত্রিশ লক্ষ নিরানব্বই হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷

### নির্দিষ্টকরণ

৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল:

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-919.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
