Date of Publication: [ ২৯ জুন, ২০১৭ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০১৭ নামে অভিহিত হইবে।(২) ইহা ১৭ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৭ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে।২০১৭-২০১৮ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৩৫২১৪,১৫,৯২,০০০ (পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত চৌদ্দ কোটি পনের লক্ষ বিরানব্বই হাজার) টাকা প্রদান
২। ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৫৩৫২১৪,১৫,৯২,০০০ (পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত চৌদ্দ কোটি পনের লক্ষ বিরানব্বই হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।নির্দিষ্টকরণ
৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
