এই অধ্যাদেশ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬০ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে , স্থানীয় সরকার ( পৌরসভা ) আইন , ২০০৯ ( ২০০৯ সনের ৫৮ নং আইন ) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় ; এবং যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে , আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে ; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ ( ১ ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন :-সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই অধ্যাদেশ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২ এর সংশোধন
২। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- (ক) দফা (৫৫ক) বিলুপ্ত হইবে; এবং (খ) দফা (৬১ক) বিলুপ্ত হইবে।২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২০ক এর বিলুপ্তি
৩ । উক্ত আইন এর ধারা ২০ক বিলুপ্ত হইবে ।২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২১ এর সংশোধন
৪। উক্ত আইন এর ধারা ২১ এর উপ-ধারা (১) এর দফা (খখ) বিলুপ্ত হইবে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
