সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) আইন, ২০১৬ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।রাষ্ট্রপতি কর্তৃক সর্বাধিনায়কতার ক্ষমতা প্রয়োগ
২। (১) রাষ্ট্রপতি প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়ক হইবেন এবং তিনি সংবিধানের ৬১ অনুচ্ছেদের অধীনে তাঁহার উপর ন্যস্ত প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়কতা প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের প্রধানগণের মাধ্যমে প্রয়োগ করিবেন। (২) রাষ্ট্রপতির সাধারণ নির্দেশনা ও নিয়ন্ত্রণ সাপেক্ষে, প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের প্রধানগণ তাহাদের অধীনস্থ বাহিনীর উপর ক্ষমতা প্রয়োগ করিবেন।রহিতকরণ ও হেফাজত
৩। (১) Defence Services (Supreme Command) Ordinance, 1979 (Ordinance No. XXIII of 1979), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance-এর অধীন (ক) কৃত কোন কাজ-কর্ম, গৃহীত কোন ব্যবস্থা বা সূচিত কোন কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) গৃহীত কোন কার্যক্রম বা সূচিত কোন কার্যধারা অনিষ্পন্ন বা চলমান থাকিলে এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উহা এই আইনের অধীন গৃহীত বা সূচিত হইয়াছে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
