সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) আইন, ২০২১ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।২০২০ সনের ২৭ নং আইন এর ধারা ৯ এর সংশোধন
২। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ (২০২০ সনের ২৭ নং আইন) এর ধারা ৯ এর বিদ্যমান বিধান উপ-ধারা (১) হিসাবে সংখ্যায়িত হইবে এবং অতঃপর নিম্নরূপ উপ-ধারা (২) সংযোজিত হইবে, যথাঃ- “( ২ ) উপ - ধারা ( ১ ) এর দফা ( ঙ ) এ যাহা কিছুই থাকুক না কেন , যদি অতিমারী ( pandemic), মহামারী ( epidemic), দৈব - দুর্বিপাক ( Act of God) এর কারণে বা সরকার কর্তৃক সময় সময় ঘোষিত কোনো অনিবার্য পরিস্থিতিতে , কোনো পরীক্ষা গ্রহণ , ফল প্রকাশ এবং সনদ প্রদান করা সম্ভব না হইলে , সরকার , সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা , কোনো বিশেষ বৎসরের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা গ্রহণ ব্যতীত বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করিয়া , উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত পদ্ধতিতে মূল্যায়ন এবং সনদ প্রদানের জন্য নির্দেশনাবলি জারি করিতে পারিবে।” ।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
