Skip to main content
Status: Active Date of Publication: ২০ নভেম্বর, ২০২২ Act No: ২০২২ সনের ১৮ নং আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন , ২০১৭ ( ২০১৭ সনের ২৩ নং আইন ) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় ; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১ । ( ১ ) এই আইন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ( সংশোধন ) আইন , ২০২২ নামে অভিহিত হইবে । ( ২ ) ইহা অবিলম্বে কার্যকর হইবে ।

২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ৯ এর সংশোধন

২ । বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন , ২০১৭ ( ২০১৭ সনের ২৩ নং আইন ), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত , এর ধারা ৯ এর উপ - ধারা ( ২ ) এ উল্লিখিত “ সচিব ” শব্দটির পরিবর্তে “ পরিচালক ( প্রশাসন )” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে ।

২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন

৩ । উক্ত আইনের ধারা ১১ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১১ প্রতিস্থাপিত হইবে , যথা : ¾ ১১ । পরিচালক ( অর্থ ) ও পরিচালক ( প্রশাসন ) । - সরকার , কমিশনকে সহায়তা প্রদানের জন্য , সার্বক্ষণিক একজন পরিচালক ( অর্থ ) ও একজন পরিচালক ( প্রশাসন ) নিয়োগ করিবে ।

Footnotes

Click here to see the original act on the Bangladesh Legal Database.