Skip to main content
Status: Repealed Date of Publication: ১২ মে, ১৯৮৮ Act No: ১৯৮৮ সনের ১ নং আইন যেহেতু বন্যাজনিত কারণে অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য ও বন্যাত্তোর পুনর্বাসন কর্মসূচী বাস্ত্মবায়নের প্রয়োজনে অতিরিক্ত রাজস্ব সংগ্রহকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

১৷ (১) এই আইন ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 1 [* * *] আইন, ১৯৮৮ নামে অভিহিত হইবে৷ (২) ইহা ৩রা আশ্বিন, ১৩৯৪ বাং মোতাবেক ২০শে সেপ্টেম্বর, ১৯৮৭ ইং তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 2 [* * *] আরোপ

২। আপাততঃ বলবৎ ‍‍অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন,- (ক) প্রথম তফসিলে উল্লিখিত বিষয়সমূহের উপর উহাদের প্রত্যেকটির বিপরীতে উল্লিখিত হারে ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 3 [* * ] 4 [ * *]

ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 5 [* * *] আদায়

৩৷ সরকার কর্তৃক, সরকারী গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা, প্রণীত বিধি অনুসারে এই আইনের অধীন ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ 6 [* * *] আদায় করা যাইবে৷

রহিতকরণ ও হেফাজত

৪৷ (১) ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ ও লেভী অধ্যাদেশ ১৯৮৭ (অধ্যাদেশ নং ১৪, ১৯৮৭) এতদ্বারা রহিত করা হইল৷ (২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশ এর অধীন কৃত কোন কাজকর্ম বা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত বলিয়া গণ্য হইবে৷

Footnotes

1. “ও লেভী” শব্দগুলো অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত 2. “ও লেভী” শব্দগুলো অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত 3. “; এবং” সেমিকোলন ও শব্দটি অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত 4. দফা (খ) অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত 5. “ও লেভী” শব্দগুলো অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত 6. “ও লেভী” শব্দগুলো অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত
Click here to see the original act on the Bangladesh Legal Database.