Skip to main content
Status: Repealed Date of Publication: ১৮ নভেম্বর, ২০২৪ Act No: ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশ এই অধ্যাদেশ সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ আইন, ২০২৬ (২০২৬ সনের ০২ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে। যেহেতু সরকারি , স্বায়ত্তশাসিত , 3 [***] সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ , পাবলিক নন - ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব - শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয় ; যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে , আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে ; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ ( ১ ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন : —

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১ ) এই অধ্যাদেশ সরকারি , স্বায়ত্তশাসিত , 4 [***] সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ , পাবলিক নন - ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব - শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ , ২০২৪ নামে অভিহিত হইবে । ( ২ ) ইহা অবিলম্বে কার্যকর হইবে ।

অধ্যাদেশের প্রাধান্য

আপাতত বলবৎ অন্য কোনো আইন , বিধিমালা , প্রবিধানমালা , আদেশ , নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন , এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাইবে ।

সরাসরি নিয়োগের বয়সসীমা

আপাতত বলবৎ অন্য কোনো আইন , রাষ্ট্রপতির আদেশ , অধ্যাদেশ , বিধিমালা , প্রবিধানমালা , সংবিধি , আদেশ , নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন ,- ( ক ) বাংলাদেশ সিভিল সার্ভিস এর সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ ( বত্রিশ ) বৎসর ; ( খ ) বাংলাদেশ সিভিল সার্ভিস এর আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ ( বত্রিশ ) বৎসর ; ( গ ) স্বায়ত্তশাসিত , 5 [***] সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ , পাবলিক নন - ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব - শাসিত সংস্থাসমূহের চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ” ৩০ ( ত্রিশ )” বা ” অনূর্ধ্ব ৩২ ( বত্রিশ ) বৎসর ” উল্লেখ রহিয়াছে , সর্বত্র উক্ত বয়সসীমা ” ৩২ ( বত্রিশ ) বৎসর ” প্রতিস্থাপিত হইবে ; ( ঘ ) প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ এবং আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা , ক্ষেত্রমত , প্রবিধানমালা বহাল থাকিবে ।

চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সম্পর্কিত অন্যান্য বিধানের কার্যকারিতা

6 [৩ক।  এই অধ্যাদেশের ধারা ৩ এ যাহা কিছুই থাকুক না কেন, যে সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের স্ব স্ব নিয়োগ বিধিমালা বা, ক্ষেত্রমত, প্রবিধানমালার কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বৎসরের অধিক নির্ধারিত রহিয়াছে, সেই সকল ক্ষেত্রে উক্তরূপ। নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকিবে।]

অসুবিধা দূরীকরণ

এই অধ্যাদেশ কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার , সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা , এই অধ্যাদেশের বিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে , উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে ।

Footnotes

1. “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এর ২ ধারাবলে বিলুপ্ত। 2. “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এর ২ ধারাবলে বিলুপ্ত। 3. “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এর ৩ ধারাবলে বিলুপ্ত। 4. “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এর ৪ ধারাবলে বিলুপ্ত। 5. “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এর ৫ ধারাবলে বিলুপ্ত। 6. ধারা ৩ক” সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এর ৬ ধারাবলে সন্নিবেশিত।
Click here to see the original act on the Bangladesh Legal Database.