সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১ । ( ১ ) এই অধ্যাদেশ জাতীয় সংসদ সচিবালয় ( অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান ) অধ্যাদেশ , ২০২৪ নামে অভিহিত হইবে । ( ২ ) ইহা ২ সেপ্টেম্বর , ২০২৪ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে ।সংজ্ঞা
২ । বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে , এই অধ্যাদেশে , — ( ক ) ” অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন ” অর্থ এই অধ্যাদেশের ধারা ৪ ( খ ) দ্বারা গঠিত অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন ; ( খ ) ” আইন ” অর্থ জাতীয় সংসদ সচিবালয় আইন , ১৯৯৪ ( ১৯৯৪ সনের ৮ নং আইন ); ( গ ) ” সচিব ” অর্থ আইনের ধারা ২ ( ছ ) তে সংজ্ঞায়িত সচিব ; ( ঘ ) ” সংসদ সচিবালয় ” অর্থ আইনের ধারা ২ ( ঠ ) তে সংজ্ঞায়িত সংসদ সচিবালয় ; ( ঙ ) “ সংসদ সচিবালয় কমিশন ” অর্থ আইনের ধারা ২ (ড ) তে সংজ্ঞায়িত সংসদ সচিবালয় কমিশন ; ( চ ) “ সংসদ বিষয়ক উপদেষ্টা ” অর্থ আইন , বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ; এবং ( ছ ) ” স্পীকার ” অর্থ আইনের ধারা ২ ( জ ) তে সংজ্ঞায়িত স্পীকার ।অধ্যাদেশের প্রাধান্য
৩ । জাতীয় সংসদ সচিবালয় আইন , ১৯৯৪ ( ১৯৯৪ সনের ৮ নং আইন ) ও এতদ্ সংক্রান্ত বিদ্যমান অন্য কোনো আইন বা বিধি - বিধানে যাহা কিছুই থাকুক না কেন , এই অধ্যাদেশের বিধানাবলী প্রাধান্য পাইবে ।সংসদ সচিবালয় সংক্রান্ত অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান
৪ । জাতীয় সংসদ সচিবালয় আইন , ১৯৯৪ ( ১৯৯৪ সনের ৮ নং আইন ), তদ্ ধীন প্রণীত বিধিমালা এবং নীতিমালায় যাহা কিছুই থাকুক না কেন , ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার তাহার দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত আইনের অধীন — ( ক ) সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পীকারের প্রশাসনিক , আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা ( সংবিধানের অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী সংসদ কার্য সংক্রান্ত দায়িত্ব ব্যতিত ) সংসদ বিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করিতে পারিবেন । ( খ ) সংসদ সচিবালয় কমিশনের দায়িত্ব ও ক্ষমতা অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন পালন ও প্রয়োগ করিতে পারিবে এবং উক্ত অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে গঠিত হইবে , যথা : — (অ) সংসদ বিষয়ক উপদেষ্টা , যিনি ইহার চেয়ারম্যানও হইবেন ; ( আ ) প্রধান উপদেষ্টা কর্তৃক মনোনীত প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব / সিনিয়র সচিব / সচিব সদস্য; ( ই ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বা তদ্ কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব / সচিব সদস্য; ( ঈ ) সংসদ বিষয়ক উপদেষ্টা কর্তৃক মনোনীত লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব / সচিব সদস্য ; এবং ( উ ) অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বা তদ্ কর্তৃক মনোনীত অর্থ বিভাগের সিনিয়র সচিব / সচিব সদস্য । (গ) সংসদ সচিবালয় দফা ( খ ) এ উল্লিখিত অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করিবে ।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
