সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১ । ( ১ ) এই অধ্যাদেশ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ( সংশোধন ) অধ্যাদেশ , ২০২৪ নামে অভিহিত হইবে । ( ২ ) ইহা অবিলম্বে কার্যকর হইবে ।২০১৩ সনের ৪৮ নং আইনে নূতন ধারা ৩৫ক এর সন্নিবেশ
২। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ , অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৩৫ এর পর নিম্নরূপ নূতন ধারা ৩৫ক সন্নিবেশিত হইবে, যথা:— “৩৫ক। অন্যান্য অপরাধের দন্ড।— কোন ব্যক্তি যদি এই আইনের এইরূপ কোন বিধান লঙ্ঘন করেন, যেক্ষেত্রে এই আইনে সুনির্দিষ্টভাবে দণ্ডের বিধান উল্লেখ নাই, তাহা হইলে উক্ত ক্ষেত্রে তিনি অনধিক ৬ (ছয়) মাস কারাদন্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন।“।২০১৩ সনের ৪৮ নং আইনের ধারা ৩৯ এর সংশোধন
৩। উক্ত আইনের ধারা ৩৯ এ উল্লিখিত “ধারা ৩২, ৩৩ক ও ৩৫” শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বর্ণের পরিবর্তে “ধারা ৩২, ৩৩ক, ৩৫ ও ৩৫ক” শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলি ও বর্ণগুলি প্রতিস্থাপিত হইবে।২০১৩ সনের ৪৮ নং আইনের ধারা ৪০ এর সংশোধন
৪। উক্ত আইনের ধারা ৪০ এ উল্লিখিত “ধারা ৩২, ৩৩ক এবং ৩৫” শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বর্ণের পরিবর্তে “ধারা ৩২, ৩৩ক, ৩৫ ও ৩৫ক” শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলি ও বর্ণগুলি প্রতিস্থাপিত হইবে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
