সংক্ষিপ্ত শিরোনামা
১৷ এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯২ নামে অভিহিত হইবে৷১৯৯১-৯২ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ২২৪৫,৯৫,৪৮,০০০ টাকা প্রদান
২৷ তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে দুই হাজার দুই শত পঁয়তাল্লিশ কোটি পঁচানব্বই লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷নির্দিষ্টকরণ
৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে পরিশোধ ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
