সংক্ষিপ্ত শিরোনাম
১। (১) এই আইন ” নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১১ ” নামে অভিহিত হইবে।২০১০-২০১১ অর্থ বৎসরের জন্য সংযু্ক্ত তহবিল হইতে ৭৭৭৯,০২,৮৫,০০০ (সাত হাজার সাতশত ঊনআশি কোটি দুই লক্ষ পঁচাশি হাজার) টাকা প্রদান
২ । ২০১১ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৭৭৭৯,০২,৮৫,০০০ (সাত হাজার সাতশত ঊনআশি কোটি দুই লক্ষ পঁচাশি হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।নির্দিষ্টকরণ
৩। এই আইন দ্বারা সংযু্ক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
