Skip to main content
Status: Repealed Date of Publication: ০১ ডিসেম্বর, ২০১১ Act No: ২০১১ সনের ১৮ নং আইন যেহেতু, The Lepers Act, 1898 (Act No.III of 1898) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়। সেহেতু, এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন The Lepers (Repeal) Act, 2011 নামে অভিহিত হইবে। (২) এই আইন অবিলম্বে কার্যকর হইবে।

Act III of 1898 এর রহিতকরণ ও হেফাজত

২। (১) The Lepers Act, 1898 (Act No.III of 1898), অতঃপর রহিত Act বলিয়া উল্লিখিত এতদ্‌দ্বারা রহিত করা হইল। (২) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, পূর্বে The Lepers Act, 1898 এর অধীন বা তদ্‌দ্বীন প্রণীত কোন বিধির অধীন কোন আইনগত কার্যধারা এবং বিচারাধীন কোন মামলা থাকিলে তাহা অকার্যকর ও বাতিল বলিয়া গণ্য হইবে। (৩) রহিত Act এর উদ্দেশ্য পূরণকল্পে প্রতিষ্ঠিত Leper Asylum গুলি কুষ্ঠ হাসপাতাল হইবে এবং যে কোন কুষ্ঠ রোগী ঐ হাসপাতালে ভর্তি হইয়া সুচিকিৎসা লাভের অধিকারী হইবেন।

Footnotes

Click here to see the original act on the Bangladesh Legal Database.