Date of Publication: [ ৩০ জুন, ২০১৪ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু ২০১৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০১৪ নামে অভিহিত হইবে।(২) ইহা ১৭ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে।২০১৪-২০১৫ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩৮২৩৪০,০১,২১,০০০ (তিন লক্ষ বিরাশি হাজার তিনশত চল্লিশ কোটি এক লক্ষ একুশ হাজার) টাকা প্রদান
২। ২০১৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলে কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৩৮২৩৪০,০১,২১,০০০ (তিন লক্ষ বিরাশি হাজার তিনশত চল্লিশ কোটি এক লক্ষ একুশ হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।নির্দিষ্টকরণ
৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
