Date of Publication: [ ১৬ জুন, ২০১৫ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু ২০১৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃক প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্দ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনাম
১। এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৫ নামে অভিহিত হইবে।২০১৪-২০১৫ অর্থবৎসরের জন্য সংযু্ক্ত তহবিল হইতে ৯৫০৮,৫৭,১২,০০০ (নয় হাজার পাঁচশত আট কোটি সাতান্ন লক্ষ বার হাজার) টাকা প্রদান
২। ২০১৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৯৫০৮,৫৭,১২,০০০ (নয় হাজার পাঁচশত আট কোটি সাতান্ন লক্ষ বার হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।নির্দিষ্টকরণ
৩। এই আইন দ্বারা সংযু্ক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
