Date of Publication: [ ২৫ জানুয়ারি, ২০২৬ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে (২০২৫ সনের ৭২ নং অধ্যাদেশ) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই অধ্যাদেশ সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।২০২৫ সনের ৭২ নং অধ্যাদেশের ধারা ১০ এর সংশোধন
২। সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৭২ নং অধ্যাদেশ) এর ধারা ১০ এর উপ-ধারা (১) এর দফা (খ) এর পর নিম্নরূপ নূতন দফা (খখ) সন্নিবেশিত হইবে, যথা:- “(খখ) বাংলাদেশের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি;”।Click here to see the original act on the Bangladesh Legal Database.
