Skip to main content

Documentation Index

Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt

Use this file to discover all available pages before exploring further.

Date of Publication: [ ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ]

Preamble

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে (২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশ) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

Sections/Articles

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশের ধারা ২৯ এর সংশোধন

২। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এর ধারা ২৯ এর উপ-ধারা (৭) এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(খ) ধারা ২৯ এর উপ-ধারা (১) এর দফা (ঘ) তে বর্ণিত সীমাবদ্ধ ব্যক্তিগত উপাত্তের ক্ষেত্রে এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশ) এর ধারা ২ এর উপ-ধারা (১) এর দফা (জ) এ সংজ্ঞায়িত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (Critical Information Infrastructure-CII) সমূহের ক্ষেত্রে ক্লাউডে রাখা উপাত্তের অন্তত একটি সিংক্রনাইজড্‌ রিয়াল-টাইম কপি বাংলাদেশের অভ্যন্তরে রাখিতে হইবে;“।

২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশের ধারা ৪৮ এর সংশোধন

৩। উক্ত অধ্যাদেশের ধারা ৪৮ এ উল্লিখিত “কারাদণ্ড বা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে” শব্দগুলি ও কমার পরিবর্তে “অর্থদন্ডে” শব্দটি প্রতিস্থাপিত হইবে।
Click here to see the original act on the Bangladesh Legal Database.