সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১৷ (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০০৬ নামে অভিহিত হইবে৷ (২) ইহা ১ জুলাই, ২০০৬ইং তারিখে কার্যকর হইবে৷২০০৬-০৭ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮৮৭৩২,০৮,৩৭,০০০ টাকা প্রদান
২৷ ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত আটাশি হাজার সাত শত বত্রিশ কোটি আট লক্ষ সাঁইত্রিশ হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷নির্দিষ্টকরণ
৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
