সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন Sugar (Road Development Cess) (রহিতকরণ) আইন, ২০১৮ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।Sugar (Road Development Cess) Ordinance, 1960 (East Pakistan Ordinance No. XXIII of 1960) রহিতকরণ ও হেফাজত
২। (১) Sugar (Road Development Cess) Ordinance, 1960 (East Pakistan Ordinance No. XXIII of 1960), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও উক্ত Ordinance এর অধীন আদায়কৃত উপকর (Cess) দ্বারা বাস্তবায়নাধীন কোন প্রকল্প বা চলমান কোন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এমনভাবে চলিতে থাকিবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
