Date of Publication: [ ২২ জুন, ২০২৩ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু ২০২৩ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনাম
১। এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।২০২২-২০২৩ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১০১২৫৪,৩০,৭১,০০০ (এক লক্ষ এক হাজার দুইশত চুয়ান্ন কোটি ত্রিশ লক্ষ একাত্তর হাজার) টাকা প্রদান
২। ২০২৩ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১০১২৫৪,৩০,৭১,০০০ (এক লক্ষ এক হাজার দুইশত চুয়ান্ন কোটি ত্রিশ লক্ষ একাত্তর হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।নির্দিষ্টকরণ
৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০২৩ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
