সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) আইন, ২০২৩ নামে অভিহিত হইবে। (২) ইহা অবলিম্বে কার্যকর হইবে।সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে, “পাবর্ত্য চট্টগ্রাম জেলা” অর্থ রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান পার্বত্য জেলা।Act No. XXI of 1836 এর প্রয়োগ
৩। পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে District Act, 1836 (Act No. XXI of 1836) প্রযোজ্য হইবে।বৈধতা
৪। Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর অধীন সৃজিত বান্দরবান ও খাগড়াছড়ি জেলা District Act, 1836 (Act No. XXI of 1836) এর অধীন সৃজিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।রহিতকরণ ও হেফাজত
৫। (১) Districts (Extension to the Chittagong Hill-tracts) Ordinance, 1984 (Ordinance No. LXXI of 1984), অতঃপর Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন কৃত কোনো কাজ বা গৃহীত কোনো কার্যক্রম এই আইনের অধীন কৃত বা গৃহীত বলিয়া গণ্য হইবে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
