সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই অধ্যাদেশ নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) ইহা ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে।২০২৫-২০২৬ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৩৬০২৬১, ৯৩, ৯৭,০০০ (তেরো লক্ষ ষাট হাজার দুইশত একষট্টি কোটি তিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার) টাকা প্রদান
২। ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই অধ্যাদেশের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১৩৬০২৬১, ৯৩, ৯৭,০০০ (তেরো লক্ষ ষাট হাজার দুইশত একষট্টি কোটি তিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।নির্দিষ্টকরণ
৩। এই অধ্যাদেশ দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই অধ্যাদেশের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
