Skip to main content

Documentation Index

Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt

Use this file to discover all available pages before exploring further.

Date of Publication: [ ২২ ডিসেম্বর, ২০২৫ ]

Sections/Articles

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই অধ্যাদেশ সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন

২।  সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ (২০২৪ সনের ১১ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি বিলুপ্ত হইবে।

২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের প্রস্তাবনা এর সংশোধন

৩।  উক্ত অধ্যাদেশের প্রস্তাবনায় উল্লিখিত “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি বিলুপ্ত হইবে।

২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের ধারা ১ এর সংশোধন

৪।   উক্ত অধ্যাদেশের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি বিলুপ্ত হইবে।

২০২৪ সনের ১১ নং অধ্যাদেশের ধারা ৩ এর সংশোধন

৫।  উক্ত অধ্যাদেশের ধারা ৩ এর দফা (গ) তে উল্লিখিত “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি বিলুপ্ত হইবে।

২০২৪ সনের ১১ নং অধ্যাদেশে ধারা ৩ক এর সন্নিবেশ

৬।  উক্ত অধ্যাদেশের ধারা ৩ এর পর নিম্নরূপ নূতন ধারা ৩ক সন্নিবেশিত হইবে, যথা:- “৩ক। চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সম্পর্কিত অন্যান্য বিধানের কার্যকারিতা। এই অধ্যাদেশের ধারা ৩ এ যাহা কিছুই থাকুক না কেন, যে সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের স্ব স্ব নিয়োগ বিধিমালা বা, ক্ষেত্রমত, প্রবিধানমালার কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বৎসরের অধিক নির্ধারিত রহিয়াছে, সেই সকল ক্ষেত্রে উক্তরূপ। নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকিবে।”।
Click here to see the original act on the Bangladesh Legal Database.