সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই অধ্যাদেশ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ২ এর সংশোধন
২। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- (ক) দফা (৩৮ক) বিলুপ্ত হইবে; এবং (খ) দফা (৪৬ক) বিলুপ্ত হইবে।২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ১৯ক এর বিলুপ্তি
৩। উক্ত আইন এর ধারা ১৯ক বিলুপ্ত হইবে।২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ২০ এর সংশোধন
৪। উক্ত আইন এর ধারা ২০ এর উপ-ধারা (১) এর দফা (খখ) বিলুপ্ত হইবে।২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ৬, ১০, ২৬, ৩৩, ৪০, ৪৫, ৪৭ ও ৯৬ এর সংশোধন
৫। উক্ত আইন এর- (ক) ধারা ৬, ১০ ও ৪৫ এ উল্লিখিত “মহিলাদের” শব্দটির পরিবর্তে “নারীদের” শব্দটি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) ধারা ৬, ১০, ২৬, ৩৩, ৪০, ৪৭ ও ৯৬ এ এক বা একাধিকবার উল্লিখিত “মহিলা” শব্দের পরিবর্তে “নারী” শব্দ প্রতিস্থাপিত হইবে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
