সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে। (২) ইহা ১২ মে ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।২০২১ সনের ১৪ নং আইনের ধারা ৮ এর সংশোধন
২। জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ (২০২১ সনের ১৪ নং আইন) এর ধারা ৮ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত “উপ-ধারা (১)” শব্দ, সংখ্যা, চিহ্ন ও বন্ধনীর পরিবর্তে “উপ-ধারা (২)” শব্দ, সংখ্যা, চিহ্ন ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।রহিতকরণ ও হেফাজত
৩। (১) জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৩ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত অধ্যাদেশের অধীন কৃত বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
