সংক্ষিপ্ত শিরোনাম
১। (১) এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।২০২৫-২০২৬ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৬১১৭,৫৯,৪১,০০০ (ছাপ্পান্ন হাজার একশত সতেরো কোটি ঊনষাট লক্ষ একচল্লিশ হাজার) টাকা প্রদান
২। ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৫৬১১৭,৫৯,৪১,০০০ (ছাপ্পান্ন হাজার একশত সতেরো কোটি ঊনষাট লক্ষ একচল্লিশ হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।নির্দিষ্টকরণ
৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
