সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।২০১০ সনের ১২ নং আইনের ধারা ৭ এর সংশোধন
২। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ১২ নং আইন) এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর- (ক) দফা (ঙ) এর প্রান্তস্থিত ”;” সেমিকোলন চিহ্নের পর “বা” শব্দ সন্নিবেশিত হইবে; (খ) দফা (চ) এ উল্লিখিত ”; বা” সেমিকোলন চিহ্ন ও শব্দের পরিবর্তে ”।” দাঁড়ি চিহ্ন প্রতিস্থাপিত হইবে; এবং (গ) দফা (ছ) বিলুপ্ত হইবে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
