Skip to main content
Status: Active Date of Publication: ১০ এপ্রিল, ২০২৬ Act No: ২০২৬ সনের ৭৬ নং আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে The Excises and Salt Act, 1994 (Act No. 1 of 1944) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন The Excises and Salt (Amendment) Act, 2026 নামে অভিহিত হইবে। (২) এই আইন ৯ জানুয়ারি ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Act No. I of 1944 এর FIRST SCHEDULE এর সংশোধন

২। The Excises and Salt Act, 1944 (Act No. I of 1944) এর FIRST SCHEDULE এর PART-II এর “SERVICES” শিরোনামাধীন টেবিলের কলাম (1) এর Service Code E033.00 এর বিপরীতে কলাম (3) এর- (ক) Para (a) এ উল্লিখিত “Taka 300.00 (three hundred)” শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনীর পরিবর্তে “Taka 700.00 (seven hundred)” শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং (খ) Para (b) এ উল্লিখিত “Taka 3000.00 (three thousand)” শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনীর পরিবর্তে “Taka 4000.00 (four thousand)” শব্দগুলি, সংখ্যাটি এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে ।

রহিতকরণ ও হেফাজত

৩। (১) The Excises and Salt (Amendment) Ordinance, 2025 (Ordinance No. 2 of 2025) এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশের অধীন কৃত কোনো কাজকর্ম বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Footnotes

Click here to see the original act on the Bangladesh Legal Database.