সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।২০১৩ সনের ৪৮ নং আইনে নূতন ধারা ৩৫ক এর সন্নিবেশ
২। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৩৫ এর পর নিম্নরূপ নূতন ধারা ৩৫ক সন্নিবেশিত হইবে, যথা:- “৩৫ক। অন্যান্য অপরাধের দণ্ড।-কোন ব্যক্তি যদি এই আইনের এইরূপ কোন বিধান লঙ্ঘন করেন, যেক্ষেত্রে এই আইনে সুনির্দিষ্টভাবে দণ্ডের বিধান উল্লেখ নাই, তাহা হইলে উক্ত ক্ষেত্রে তিনি অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।”২০১৩ সনের ৪৮ নং আইনের ধারা ৩৯ এর সংশোধন
৩। উক্ত আইনের ধারা ৩৯ এ উল্লিখিত “ধারা ৩২, ৩৩ক ও ৩৫” শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বর্ণের পরিবর্তে “ধারা ৩২, ৩৩ক, ৩৫ ও ৩৫ক” শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলি ও বর্ণগুলি প্রতিস্থাপিত হইবে।২০১৩ সনের ৪৮ নং আইনের ধারা ৪০ এর সংশোধন
৪। উক্ত আইনের ধারা ৪০ এ উল্লিখিত “ধারা ৩২, ৩৩ক এবং ৩৫” শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বর্ণের পরিবর্তে “ধারা ৩২, ৩৩ক, ৩৫ ও ৩৫ক” শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলি ও বর্ণগুলি প্রতিস্থাপিত হইবে।রহিতকরণ ও হেফাজত
৫। (১) বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ (২০২৪ সনের ১৩ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কাজ-কর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
