সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।রহিতকরণ ও হেফাজত
২। (১) সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ০৩ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিতকৃত অধ্যাদেশের অধীন কৃত কার্য বা গৃহীত ব্যবস্থা বৈধভাবে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
