Skip to main content
Status: Active Date of Publication: ১০ এপ্রিল, ২০২৬ Act No: ২০২৬ সনের ১৬ নং আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা আইন, ২০২১ (২০২১ সনের ০৬ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২০২১ সনের ০৬ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনামএর সংশোধন

২। শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা আইন, ২০২১ (২০২১ সনের ০৬ নং আইন), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২০২১ সনের ০৬ নং আইনের প্রস্তাবনার সংশোধন

৩। উক্ত আইনের প্রস্তাবনায় উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২০২১ সনের ০৬ নং আইনের ধারা ১ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ১ এ উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২০২১ সনের ০৬ নং আইনের ধারা ২ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ২ এর দফা (২০) এ উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২০২১ সনের ০৬ নং আইনের ধারা ৪ এর সংশোধন

৬। উক্ত আইনের ধারা ৪ এর- (ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২০২১ সনের ০৬ নং আইনের ধারা ২০ এর সংশোধন

৭। উক্ত আইনের ধারা ২০ এর উপ-ধারা (১) এর দফা (ঙ) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।

২০২১ সনের ০৬ নং আইনের ধারা ২২ এর সংশোধন

৮। উক্ত আইনের ধারা ২২ এর উপ-ধারা (১) এর দফা (ঙ) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।

২০২১ সনের ০৬ নং আইনের ধারা ৪৩ এর সংশোধন

৯। উক্ত আইনের ধারা ৪৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

বিশেষ বিধান

১০। এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, সংবিধি, প্রবিধান, অধ্যাদেশ বা অন্য কোনো আইনগত দলিল বা জারীকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

রহিতকরণ ও হেফাজত

১১। (১) শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ( ২০২৫ সনের ১৩ নং অধ্যাদেশ ) এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Footnotes

Click here to see the original act on the Bangladesh Legal Database.