সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।(২) ইহা ১৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে।
২০২৬-২০২৭ অর্থসৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৫১৫৪৩৯,০৮,৩৮,০০০ (পনেরো লক্ষ পনেরো হাজার চারশত ঊনচল্লিশ কোটি আট লক্ষ আটত্রিশ হাজার) টাকা প্রদান
২। ২০২৭ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১৫১৫৪৩৯,০৮,৩৮,০০০ (পনেরো লক্ষ পনেরো হাজার চারশত ঊনচল্লিশ কোটি আট লক্ষ আটত্রিশ হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।নির্দিষ্টকরণ
৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০২৭ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
