Skip to main content
Status: Active Date of Publication: ১০ এপ্রিল, ২০২৬ Act No: ২০২৬ সনের ২০ নং আইন যেহেতু ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন নির্দিষ্টকরণ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে। (২) ইহা ১ জুলাই ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

২০২৫-২০২৬ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৩৬০২৬১,৯৩,৯৭,০০০ (তেরো লক্ষ ষাট হাজার দুইশত একষট্টি কোটি তিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার) টাকা প্রদান

২। ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম (২) এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম (৫) এ উল্লিখিত ১৩৬০২৬১,৯৩,৯৭,০০০ (তেরো লক্ষ ষাট হাজার দুইশত একষট্টি কোটি তিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

নির্দিষ্টকরণ

৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম (২) এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম (৫) এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

রহিতকরণ ও হেফাজত

৪। (১) নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৩২ নং অধ্যাদেশ) এতদ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত রহিতকৃত অধ্যাদেশের অধীন কৃত কার্য বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Footnotes

Click here to see the original act on the Bangladesh Legal Database.