সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে। (২) ইহা ২৮ নভেম্বর ২০২৪ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।২০১০ সনের ৫৪ নং আইন রহিতকরণ ও হেফাজত
২। (১) বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১০ সনের ৫৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল। (২) উক্ত আইন রহিতকরণ সত্ত্বেও- (ক) উক্তরূপ রহিতকরণের অব্যবহিত পূর্বে উক্ত আইনের আওতায় সম্পাদিত চুক্তি বা সম্পাদিত চুক্তির অধীন গৃহীত কোনো ব্যবস্থা বৈধভাবে সম্পাদিত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) উক্ত আইনের আওতায় সম্পাদিত চুক্তির অধীন চলমান কোনো কার্যক্রম এমনভাবে অব্যাহত থাকিবে অথবা নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই; এবং (গ) দফা (ক) ও (খ) তে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, জনস্বার্থে, উক্ত আইনের অধীন গৃহীত কোনো কার্যক্রম পর্যালোচনা করিবার অধিকার সংরক্ষণ করিবে এবং উক্ত কার্যক্রমের বিষয়ে যে কোনো পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে।২০২৪ সনের ১৫ নং অধ্যাদেশ রহিতকরণ
৩। এতদ্দ্বারা বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ (২০২৪ সনের ১৫ নং অধ্যাদেশ) রহিত করা হইল।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
