সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।২০১৮ সনের ৩৮ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন
২। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট আইন, ২০১৮ (২০১৮ সনের ৩৮ নং আইন), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।২০১৮ সনের ৩৮ নং আইনের প্রস্তবনার সংশোধন
৩। উক্ত আইনের প্রস্তাবনায় উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ১ এর সংশোধন
৪। উক্ত আইনের ধারা ১ এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ২ এর সংশোধন
৫। উক্ত আইনের ধারা ২ এর দফা (১৮) এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ৩ এর সংশোধন
৬। (১) উক্ত আইনের ধারা ৩ এর উপধারা (১) এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। (২) উক্ত আইনের ধারা ৩ এর উপধারা (২) এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ১৯ এর সংশোধন
৭। উক্ত আইনের ধারা ১৯ এর উপ-ধারা (১) এর দফা (ঘ) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ২১ এর সংশোধন
৮। উক্ত আইনের ধারা ২১ এর উপ-ধারা (১) এর দফা (ঙ) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ৪২ এর সংশোধন
৯। উক্ত আইনের ধারা ৪২ এর উপধারা (১) এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।বিশেষ বিধান
১০। এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, সংবিধি, প্রবিধান, অধ্যাদেশ বা অন্য কোনো আইনগত দলিল বা জারীকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।রহিতকরণ ও হেফাজত
১১। (১) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ১৪ নং অধ্যাদেশ এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীনকৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীনকৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইয়াছে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
